০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টায়ার ফেটে বাস মার্কেটে, আহত ২০

  • Update Time : ১০:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • 228

যশোরে টায়ার ফেটে রূপসা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটের মধ্যে ঢুকে পড়ে। এতে চালকসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

শনিবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরিবহনটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাস দুপুর ১টার দিকে সাতমাইল বাজারে পৌঁছলে সামনের চাকার টায়ার ফেটে যায়। এ সময় রাস্তার পাশের সোনালী ব্যাংকের মার্কেটের ভেতর ঢুকে যায় বাসটি। এতে গুরুত্বর আহত হন বাসচালকসহ ২০ জন।

আহতদের মধ্যে রয়েছেন- বাসচালক যশোর শহরের মুড়লীর মোড়ের মিয়া রাজ, বাসযাত্রী সাতক্ষীরা সদরের নজরুল শেখ, কুষ্টিয়ার কুমারখালীর সাইদুর রহমান, ঝিনাইদহের বারোবাজারের মোস্তাফিজুর রহমান এবং যশোরের অভয়নগর উপজেলার মোশারফ হোসেনের মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাখি খাতুনসহ ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। গুরুত্বর আহত বাসচালক মিয়া রাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয়

মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

টায়ার ফেটে বাস মার্কেটে, আহত ২০

Update Time : ১০:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩