শনিবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরিবহনটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাস দুপুর ১টার দিকে সাতমাইল বাজারে পৌঁছলে সামনের চাকার টায়ার ফেটে যায়। এ সময় রাস্তার পাশের সোনালী ব্যাংকের মার্কেটের ভেতর ঢুকে যায় বাসটি। এতে গুরুত্বর আহত হন বাসচালকসহ ২০ জন।
আহতদের মধ্যে রয়েছেন- বাসচালক যশোর শহরের মুড়লীর মোড়ের মিয়া রাজ, বাসযাত্রী সাতক্ষীরা সদরের নজরুল শেখ, কুষ্টিয়ার কুমারখালীর সাইদুর রহমান, ঝিনাইদহের বারোবাজারের মোস্তাফিজুর রহমান এবং যশোরের অভয়নগর উপজেলার মোশারফ হোসেনের মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাখি খাতুনসহ ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। গুরুত্বর আহত বাসচালক মিয়া রাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ