০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

  • Update Time : ১২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 19

চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য পিআইবি’র উদ্যোগে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা অভিজ্ঞ। তারপরও এআই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি সবাই গুরুত্ব সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় গণমাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন পর্যায়ের ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সাধারণ সম্পাদক এম এ লতিফ এর সঞ্চালনায় প্রশিক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করে লেখা ও ছবি তৈরি, এআই ব্যবহার করে ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টিভি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

Update Time : ১২:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬