০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৩:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 158

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মান, স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

অভিযান চলাকালে বাজারের চালের দোকান, মিষ্টি তৈরির কারখানা, ঔষধের দোকান, সার ও বীজের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় একটি মিষ্টি তৈরির প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

পরিদর্শনে দেখা যায়, জনাব মো. শুকুর আলীর মালিকানাধীন ‘মিষ্টি বাড়ি’তে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সনদ ছিল না, উৎপাদিত দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি এবং খাদ্য প্রস্তুতে শিল্প লবণ ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করে দৃশ্যমান স্থানে প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন খাদ্যপণ্য, ঔষধ, বীজ এবং শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬