Update Time :
০৫:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
178
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরবানু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নূরবানু ওই গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন তিনি। তখন একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে নূরবানুকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরবানু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
নূরবানু ওই গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন তিনি। তখন একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে নূরবানুকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।