০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্যের গণসংযোগ ও কুশল বিনিময়

  • Update Time : ১০:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 51

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা-এর বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
‎জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জামজামি, খাসকররা ও আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
‎গণসংযোগকালে নবনির্বাচিত চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন,
‎“নির্বাচনের আগে আপনাদের কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
‎এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মোঃ মামুন রেজা, পৌর আমীর মোঃ মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
‎স্থানীয়দের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এই গণসংযোগ কর্মসূচি এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আলমডাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্যের গণসংযোগ ও কুশল বিনিময়

Update Time : ১০:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬