চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা-এর বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জামজামি, খাসকররা ও আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় জনগণ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
গণসংযোগকালে নবনির্বাচিত চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন,
“নির্বাচনের আগে আপনাদের কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মোঃ মামুন রেজা, পৌর আমীর মোঃ মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এই গণসংযোগ কর্মসূচি এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
আলমডাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্যের গণসংযোগ ও কুশল বিনিময়
Tag :
জনপ্রিয়






















