০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিয়ারপুরে রবিউল ইসলাম (পচা)-এর জানাজা ও দাফন সম্পন্ন

  • Update Time : ০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 110

বলিয়ারপুর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার রবিউল ইসলাম ওরফে পচা-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় বলিয়ারপুর জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মরহুম রবিউল ইসলাম তাঁর কর্মজীবনে ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

বলিয়ারপুরে রবিউল ইসলাম (পচা)-এর জানাজা ও দাফন সম্পন্ন

Update Time : ০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬