বলিয়ারপুরে রবিউল ইসলাম (পচা)-এর জানাজা ও দাফন সম্পন্ন
Update Time :
০২:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
109
বলিয়ারপুরে রবিউল ইসলাম (পচা)-এর জানাজা ও দাফন সম্পন্ন
বলিয়ারপুর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার রবিউল ইসলাম ওরফে পচা-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় বলিয়ারপুর জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুম রবিউল ইসলাম তাঁর কর্মজীবনে ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।
বলিয়ারপুর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার রবিউল ইসলাম ওরফে পচা-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় বলিয়ারপুর জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুম রবিউল ইসলাম তাঁর কর্মজীবনে ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শ্রদ্ধার আবহ বিরাজ করছে।