Update Time :
০১:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
347
মুন্সিগঞ্জ একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুন্সিগঞ্জ একাডেমির সভাপতি জনাব শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: জিয়াউল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক জনাব মো: আতিয়ার রহমান। এছাড়া, মুন্সিগঞ্জ একাডেমির সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবন গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের শুভাগমনকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়।...
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুন্সিগঞ্জ একাডেমির সভাপতি জনাব শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: জিয়াউল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক জনাব মো: আতিয়ার রহমান। এছাড়া, মুন্সিগঞ্জ একাডেমির সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবন গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের শুভাগমনকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে প্রাণবন্তহয়ে ওঠে।