০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বিয়ের ৬ মাসেই একই শাড়িতে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

  • Update Time : ১০:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • 156

জয়পুরহাটের আক্কেলপুরে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ বাড়িতে একই শাড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে।

মৃত স্বামী ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সুহেল রানা (৪২) এবং স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মণ্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী আয়েশা সিদ্দিকা তাদের বাড়িতে গাভির দুধ দিতে গিয়ে ডাকাডাকি করেন। এতে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান স্বামী-স্ত্রী একই শাড়িতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত মরদেহ নামিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে দুই মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

প্রতিবেশী আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো গাভির দুধ তাদের বাড়িতে দিতে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করি। এ সময় তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

আরেক প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, গত ৫ থেকে ৬ মাস পূর্বে তাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে দ্বিতীয় বিয়ে হয়। দু’জনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। ছেলেটি অনেক পরিশ্রম করতেন। তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিবাদ আমাদের নজরে পড়েনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, তাদের আত্মহত্যার বিষয়টি খুবই আকস্মিক। তারা কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা নেই। তাছাড়া কারো সঙ্গে কোনো দন্দ্ব বিবাদ ছিল না।

গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পারিবারিক কলহের কারণে তারা একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

দ্বিতীয় বিয়ের ৬ মাসেই একই শাড়িতে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী

Update Time : ১০:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩