১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

  • Update Time : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 48

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারের এক শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক জাকির মোল্যা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত মুনসুর মোল্যার ছেলে জাকির মোল্যা (৩০) দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঝাটুরদিয়া বাজারে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে বাজারে কাজ করতে গেলে স্থানীয় কয়েক ব্যক্তি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে উল্লেখকৃত অভিযুক্তরা হলেন—কবির হোসেন ঠান্ডু, সুলতান মাহমুদ মন্টু, গিয়াস উদ্দিন মিয়া, আশরাফ মিয়া ও গোলাম মওলা মিয়া। তারা সবাই বাবুর কাইচাইল গ্রামের বাসিন্দা।

অভিযুক্তরা জাকির মোল্যাকে হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিলে তাকে বাজারে কাজ করতে দেওয়া হবে না। এসময় তাকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা শাহিদুল ইসলাম ও রবিউল ইসলামকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ওই শ্রমিক বাজারে অনিয়ম করে কাজ করতেন। তাই তাকে কাজ করতে নিষেধ করা হয়েছে। একজন শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ হাস্যকর।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন ঠান্ডু পেশায় কাইচাইল হাইস্কুলের প্রধান শিক্ষক। এছাড়াও তিনি কাইচাইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্ত হন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি রাসুল সামদানী আজাদ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি: নগরকান্দা থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্র।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

Update Time : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬