০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

  • Update Time : ০২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • 166

রাজশাহীর মোহনপুরে ভটভটি-অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম, সাঁকোয়া গ্রামের আবুল হোসেন, বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিজুর রহমান।

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান, তৈয়বুর রহমান, গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান, বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন , ভটভটি চালক মামুন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

Update Time : ০২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩