ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ফাতেমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এর আগে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ফাতেমা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চট্টগ্রাম থেকে শেরপুরগামী একটি বাসে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন ফাতেমা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিক্রিই ফাতেমার পেশা। তার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে





















