০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সুনামগঞ্জ-৩ আসনের এমপি’র

  • Update Time : ০১:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 58

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। আজ দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আমি দু’টি পৃথক মডেল উপজেলায় রূপান্তর করব। শান্তিগঞ্জ উপজেলায় মাদক একটি বিরাট সমস্যা। এটাকে জিরো টলারেন্সের মাধ্যমে কমিয়ে আনতে হবে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে একদম ধ্বংস করে দিচ্ছে। এটা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের যাদের ফোনে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বলতে লজ্জা লাগে- আমাদের সুনামগঞ্জ জেলা শিক্ষার মানের দিকে ৬৪ স্থানে আছে। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে আর এই অবস্থানে দেখতে চাই না। শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা করবো।

কয়ছর আহমদ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে যে সংস্কার প্রয়োজন সেটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পেরেছিলেন অনেক আগেই। যখন সংস্কার অনেকের কল্পনাতেই ছিল না তখন ২০২৩ সালে আমাদের নেতা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর দেখা যায় এই সংস্কার নিয়ে একটি মহলে আলোচনা হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করেই বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং তাঁর নেতৃত্বেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জালাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর প্রমুখ।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সুনামগঞ্জ-৩ আসনের এমপি’র

Update Time : ০১:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬