০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় শিক্ষকদের সঙ্গে গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

  • Update Time : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • 55

মাগুরা, ১৫ ডিসেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় গণভোট সফলভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সঠিক ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের পদ্ধতি এবং গণভোট বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে শিক্ষকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে শিক্ষকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

মাগুরায় শিক্ষকদের সঙ্গে গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

Update Time : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬