০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার (বিকাল ৩টা থেকে) চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রিন্সপ্লাজা মার্কেট, নিউমার্কেট ও আব্দুল্লাহ সিটিতে গণসংযোগ করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

  • Update Time : ১২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 42

মঙ্গলবার (বিকাল ৩টা থেকে) চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রিন্সপ্লাজা মার্কেট, নিউমার্কেট ও আব্দুল্লাহ সিটিতে গণসংযোগ করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
‎গণসংযোগকালে সংসদ সদস্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অল্প লাভে বেশি বিক্রি করলে ক্রেতারা দূরদূরান্ত থেকেও আসে এবং ব্যবসার সুনাম বৃদ্ধি পায়। তিনি সৎভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে ব্যবসা দীর্ঘদিন ভালোভাবে টিকে থাকে। আসন্ন ঈদকে সামনে রেখে তিনি ব্যবসায়ীদের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য বিক্রির আহ্বান জানান, যেন কেউ প্রতারিত না হয়।
‎তিনি আরও বলেন, ব্যবসা করতে গিয়ে কেউ যদি চাঁদাবাজি বা কোনো ধরনের বাধার সম্মুখীন হন, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে হবে এবং বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন সহায়তায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
‎অন্যদিকে ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, পণ্য ভালোভাবে দেখে ও যাচাই করে ক্রয় করতে এবং অসৎ ব্যবসায়ীদের এড়িয়ে চলতে।
‎মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, ৮ নং ওয়ার্ড সভাপতি গাজী আনাস, এইস এম মোস্তফা এবং AB Party-এর জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

মঙ্গলবার (বিকাল ৩টা থেকে) চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রিন্সপ্লাজা মার্কেট, নিউমার্কেট ও আব্দুল্লাহ সিটিতে গণসংযোগ করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

Update Time : ১২:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬