০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কর্মীকে কোপাল আ.লীগ কর্মীরা, বিচার দাবিতে থানা ঘেরাও

  • Update Time : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 56

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় ইফতারি করে মসজিদে যাওয়ার সময় রিপন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন আওয়ামী লীগ কর্মীরা।

রোববার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে ও আসামি গ্রেফতারের দাবিতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল করে দর্শনা থানা ঘেরাও করে।

রিপন (৪৫) উপজেলার দর্শনা এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। তিনি স্থানীয় বিএনপি কর্মী।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত হাসেম (৫৬) ও খায়রুল কামড়ি (৪৫) গং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন। চুয়াডাঙ্গা-২ আসনে ভোটে দাঁড়িপাল্লা নির্বাচিত হওয়ায় রিপন, হাশেম ও খাইরুল কামড়ি গংয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী খাইরুল ও হাসেম কামড়ি গং ঈশ্বরচন্দপুর বড় মসজিদের কাছে ওতপেতে ছিল। বিএনপি কর্মী রিপন ইফতার করে মসজিদে প্রবেশের সময় তারা ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। রিপন জ্ঞান হারালে তাকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে দর্শনা শহরে বিএনপি যুবদল ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবিতে দর্শনা থানা কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট বলেন, রিপন বিএনপি কর্মী। ওই গ্রামের আওয়ামী লীগ কর্মী হাশেম ও খায়রুল গং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট করেছিলেন। এ আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ কর্মী হাসিম ও খাইরুল গং বিভিন্নভাবে উসকানিমূলক কথা বলার কারণে তাদের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এর সূত্র ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ইফতার করে মসজিদে যাওয়ার পর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

দর্শনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, রিপন নামের একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

বিএনপি কর্মীকে কোপাল আ.লীগ কর্মীরা, বিচার দাবিতে থানা ঘেরাও

Update Time : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬