০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • 45

নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

আজ রোববার সকাল ১০টায় হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকসী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমীর  মাস্টার জাকির হোসেন ও হাসপতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,মাসব্যাপী ক্লিন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনার স্তুপ পরিষ্কার অভিযান শুরু করা হলো।সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০শয্যা চালুকরণসহ ডাক্তার,টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।পরে তিনি হাসপাতালের উর্দ্ধতন  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬