০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

  • NEWS ROOM
  • Update Time : ০৭:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 66

নড়াইলের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘাতে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালিয়ে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশি ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করে। পাল্টা হামলায় মারা যান প্রতিপক্ষের ওসিকুর ফকির নামে একজন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

Update Time : ০৭:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬