০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : ০৮:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • 159

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন (৫০) কে গ্রেফতার করেছে। বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন রাণীনগর উপজেলার গিরিগ্রামের মৃত আহমদ সোনারের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১৪ সালে জকির হোসেনের নামে নওগাঁ সদর থানায় গরু চুরির মামলা রুজু হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত ২০১৯ সালে জকিরকে তিন বছরের সাজা প্রদান করেন। এরপর তাকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করা হয়। সেই থেকেই সাজা এড়াতে জাকির দীর্ঘ চার বছর পলাতক ছিলেন।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টমূলে নওগাঁ সদরের বালুডাঙ্গা বাসট্যান্ড এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করেন। এদিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

নওগাঁর রাণীনগরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০৮:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩