১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : ০৩:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 67

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি ও ইমরান পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। Advertisement বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর এলাকার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অন্যদিকে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন আর বাড়ি ফেরা হলো না আশিকের আর বাড়ি ফেরা হলো না আশিকের পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশাল থেকে বিআরটিসি বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। পথিমধ্যে যাত্রীবাহী ইমরান পরিবহণের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরও ১৫ জন। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ যারা আহত হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Update Time : ০৩:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬