০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবি

  • Update Time : ০৩:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 84

জেলায় খুচরা সার বিক্রির অনুমোদন কার্ড (লাইসেন্স) বহালের দাবিতে মানববন্ধন করেছেন কার্ডধারী খুচরা সার বিক্রেতারা।

খুচরা সার বিক্রি সংক্রান্ত সংশোধিত নীতিমালা-২০২৫ পূণঃসংশোধনের দাবিও জানিয়েছেন তারা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, মহেশপুরের সভাপতি সাইফুল ইসলাম উজ্জল, হরিণাকুন্ডুর সভাপতি শামিম আহমেদ চাঁদ, শৈলকুপার সভাপতি বাবুল আক্তার, কোটচাঁদপুরের সভাপতি  হারুন অর রশিদ ও কালীগঞ্জের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের ৪৪ হাজার পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। তাই তাদের বহাল রেখে সার নীতিমালা ২০২৫ এর পুর্ণগঠন স্থগিত করতে হবে।
পরে লাইসেন্স পুনর্বহালে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে খুচরা সার বিক্রেতারা। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবি

Update Time : ০৩:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬