Update Time :
০১:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
145
দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃ-ত্যু, মোট মৃ-ত্যু ৫৮৩
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩, ময়মনসিংহ বিভাগে ২, সিলেট বিভাগে ২ এবং চট্টগ্রামে বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯০ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ শিশু। উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩, ময়মনসিংহ বিভাগে ২, সিলেট বিভাগে ২ এবং চট্টগ্রামে বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯০ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।