চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবুর মা শখের বাণু (৮৪) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ১১ টার দিকে ব্যার্ধক্যজনিত কারণে দামুড়হুদার রুঘুনাথপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মৃত শখের বাণু চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য হাজী আলী আজগার টগর (এমপি) এর মা ও মৃত আব্দুল ওহাবের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৮ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে জেলার প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
এদিকে বুধবার (২১ জুন) সকাল ১১ টার দিকে রঘুনাথপুর গ্রামে শখের বাণুর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন ঝিনাইদাহ ৩ আসনের সংসদ সদস্য সফিকুল আজম খান চঞ্চল, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (এডমিন) আবু তারেক, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার টোটন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগ আহবায়ক নইম জোয়ার্দার, জীবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজু রহমান হাফিজ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর উপজেলার চেয়ারম্যান হযরত আলী, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, দর্শনার পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক গোলাম ফারুক আরিফসহ দামুড়হুদা, জীবনগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক, সমাজিকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
আরও শোক জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়াদ্দার সেলুনসহ আরও অনেকে।





















