০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জীবননগর সীমান্তে সন্দেহ থেকে ধাওয়া, মিলল ১৬ সোনা বার

  • Update Time : ১১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • 178

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ১৬টি সোনার বারসহ সেলিম হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সেলিম হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিলা গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় দুজন ব্যক্তিকে মোটরসাইকেলে পাতিলা ঈদগাঁ এলাকা অতিক্রম করে সীমান্তের দিকে যেতে দেখলে তাদের সন্দেহ করে এবং থামার জন্য সংকেত দেয় বিজিবি। তবে তারা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা সেলিম হোসেন পড়ে যান। পরে তার দেহ তল্লাশি করে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮৬৬ গ্রাম এবং বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক সেলিম হোসেন বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

চুয়াডাঙ্গায় জীবননগর সীমান্তে সন্দেহ থেকে ধাওয়া, মিলল ১৬ সোনা বার

Update Time : ১১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩