০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আ.লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন

  • Update Time : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • 238

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডিজিটাল স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।

স্মার্ট কর্নার উদ্বোধন শেষে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করার মাধ্যমে দেশে প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর, প্রকৌশলী তানভীর হাসান তালাশসহ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

চুয়াডাঙ্গার আ.লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন

Update Time : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩