০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দংশনে কৃষকের মৃত্যু

  • Update Time : ১১:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 173

চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামে সাপের দংশনে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ১০টার দিকে কৃষিকাজ করার সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে দংশন করে। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের এক কবিরাজ (ওঝার) বাড়িতে নিয়ে যান আব্দুর রাজ্জাককে। সেখানে ঝাঁড়ফুক শেষে অবস্থার অবনতি হলে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এর কিছুক্ষণ পরই আব্দুর রাজ্জাক মারা যান।

আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধানক্ষেতে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এসময় তার ডান পায়ে একটি বিষধর সাপ দংশন করে। পরে অন্যান্য কৃষকদের সহযোগিতায় বাড়ি আসেন তিনি। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় মুন্সিগঞ্জ গ্রামের এক কবিরাজ বাড়িতে। তবে ওঝার নাম বলতে পারেননি তারা। সেখানে ঘণ্টাখানেক ঝাঁড়ফুক শেষে আব্দুর রাজ্জাকের শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আরিজ বলেন, পরিবারের দাবি অনুযায়ী ও রোগীকে দেখে মনে হয়েছে সাপের দংশনে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক মারা যান

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

চুয়াডাঙ্গায় দংশনে কৃষকের মৃত্যু

Update Time : ১১:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩