০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর ৬ ভাই হত্যায় চালকের আমৃত্যু কারাদণ্ড

  • Update Time : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • 160

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সড়কে ৬ ভাইকে পরিকল্পিত হত্যার ঘটনায় পিকআপচালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

তিনি জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষ্যে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত ভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানচালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব।

পিপি ফরিদ বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

চাঞ্চল্যকর ৬ ভাই হত্যায় চালকের আমৃত্যু কারাদণ্ড

Update Time : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩