০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ১০:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 167

গাংনীতে ৭ কেজি গাঁজা সহ রাজিব ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১২)।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলার গাংনী-সাহারবাটি চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রাজিবুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গাংনী র‌্যাব ১২ কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা হতে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে মেহেরপুর ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

গাংনীতে ৭ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১০:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩