০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : ০৯:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • 162

গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার সিঙ্গাপুর প্রবাসী ফরজ আলীর ছেলে। ফারদিন পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

আজ শুক্রবার (১৬ জুন) বেলা ১টার দিকে হাড়িয়াদহ গ্রামের ইউনুস আলীর পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ফারদিন একা একা পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৯:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩