০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • 50

নেত্রকোণা, ১৯ জানুয়ারি ২০২৬ :জেলার মদন উপজেলায় একশত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। এসময় ঐ মাদক কারবারির কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ছয় লাখ একান্ন হাজার একশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. ফারুক আহমেদ মদন উপজেলার কাইটাল ইউনিয়নের বাসরী দুর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর পুত্র।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মদন থানার অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ও সঙ্গীয় ফোর্স ফারুক আহমেদকে একশ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বেচাকেনার নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকাসহ গ্রেফতার করে।

হাসনাত জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬