০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে চুরি মামলার আসামিসহ গ্রেফতার- ৪

  • Update Time : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 46

আলমডাঙ্গা অফিস :আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে একটি চুরি মামলার একজন আসামি ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ

গত ২২ ফেব্রুয়ারি রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে থানা এলাকার আটকপাট নামক স্থান থেকে বেলগাছি গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে আমির হামজা ওরফে দুদু (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি একটি চুরি মামলার আসামি।
অপর অভিযানে এসআই (নিঃ) তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পশুহাট এলাকার একটি গোডাউনের পেছনে অভিযান চালান। এসময় কৃষ্ণপুর গ্রামের মানিক হোসেন (২২), খুদিয়াখালির ইয়াসিন আলী (১৯) এবং কৃষ্ণপুরের মনজুরুল ইসলাম (৪৫) কে ৫৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি আলমডাঙ্গা থানা এলাকায় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে চুরি মামলার আসামিসহ গ্রেফতার- ৪

Update Time : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬