০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 37

আলমডাঙ্গা অফিস :মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২২-০২-২৬ রবিবার এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং পঁচা খেজুর বিক্রির অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪২ ধারায়—
পঁচা খেজুর বিক্রির দায়ে মেসার্স মিলন ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পঁচা খেজুর জব্দ করা হয়।
এছাড়া দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেসার্স রিমি ভ্যারাইটিজ স্টোরের মালিক লাল্টুকে ৩ হাজার ৫০০ টাকা এবং দোকানে মূল্য তালিকা না থাকায় মিজান স্টোরের মালিক মিজানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

আলমডাঙ্গার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Update Time : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬