আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার মধ্যরাতে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর গ্রামে জব্বার আলীর স্ত্রীর ঘরে আটক হয়।
আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার পার দুর্গাপুর গ্রামের জিনারুল (৪০), পিতা- আইজুদ্দিন এবং একই গ্রামের নুরজাহান (৪০), স্বামী- জব্বার আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরজাহান তার স্বামী জব্বার আলীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রেখে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। জব্বার আলী দীর্ঘদিন প্রবাসে থেকে তার উপার্জিত প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠান। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ জিনারুলকে দেওয়া হয়েছে।
মধ্যরাতে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে আবদ্ধ রুমে দুজনকে আপত্তিকর অবস্থায় পেলে জনগণ অভিযুক্তদের আটক করে। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






















