১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দেশে ফিরলেন মুশফিক

  • Update Time : ০২:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 44

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটার মুশফিকুর রহিম। তবে তার দেশে ফেরার অপেক্ষা শেষ হয়েছে আজ। ঢাকায় পা রেখেছেন তিনি।

সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়েছিলেন তিনি। তা শেষ করে জেদ্দা থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন। দুবাই গিয়েওছিলেন, তবে সেখান থেকে তাকে আবারও জেদ্দায় ফেরত পাঠানো হয়। এরপর থেকে তিনি সৌদিতে অবস্থান করছিলেন।

তবে অচলাবস্থা কাটে রোববার দিবাগত রাতে। তিনি একটি পোস্ট দিয়ে জানান দেশে ফিরছেন।

তার আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা হয় তার। তিনি তাকে নিরাপদে দেশে ফেরানোর আশ্বাস দেন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

অবশেষে দেশে ফিরলেন মুশফিক

Update Time : ০২:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬