০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

  • Update Time : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 21

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জাপানের রাজধানী টোকিওতে বুধবার প্রচণ্ড গরমে অসুস্থতায় একজনের মৃত্যু হয়েছে ও আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ডসংখ্যক মানুষ।

বৃহস্পতিবার জরুরি সেবা বিভাগ এ তথ্য জানায়।

টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবার তাপজনিত অসুস্থতায় ৪৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১০ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যা।

একই সঙ্গে জরুরি সেবা বিভাগে ভর্তির সংখ্যাও অন্তত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমরা সবাইকে পর্যাপ্ত পানি পান করতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বেড়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে গতকাল ও তার আগের দিন রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’
মুখপাত্র জানান, বুধবার ফায়ার ডিপার্টমেন্ট মোট ৩ হাজার ৬১২টি জরুরি সেবার জন্য মোতায়েন হয়েছে। ১৯৬৩ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটিও সর্বোচ্চ।

তিনি বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের আবাসস্থল টোকিও প্রিফেকচারে প্রচণ্ড গরমে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চারজনের অবস্থা আশঙ্কাজনক ও আরও ১৮ জন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

Update Time : ০৩:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬