০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা

  • Update Time : ১২:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 19

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সিরাজদিখান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

সভায় কৃষক কার্ডের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার নির্বাচনী ইসতেহারে কৃষিকে আধুনিক, লাভজনক, ও টেকসই খাতে রুপান্তরের যে অঙ্গীকার করেছে কৃষক কার্ড তার বাস্তবায়নের একটি দৃষ্টান্ত। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরী হচ্ছে। যার ফলে সরকারী কৃষি প্রণোদনা,  ভর্তুকি, কৃষিঋণ, প্রশিক্ষণ, উন্নত বীজ সার ও কৃষিযন্ত্রসহ বিভিন্ন সহায়তা কৃষকের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে যাবে। কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভা শেষে কৃষকদের মাঝে গাছের চারা ও  কৃষি উপকরণ বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা

Update Time : ১২:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬