১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Update Time : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 45

ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। Advertisement আরও দেখুন বিনোদন সংবাদ চাকরির কোর্স ই-পেপার সাবস্ক্রিপশন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দুর্ভোগ লাঘবে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে উক্ত এলাকার যেকোনো নাগরিক চাঁদাবাজি বা অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন। আরও পড়ুন সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে নারকোটিক্স কর্মকর্তা গুরুতর আহত সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে নারকোটিক্স কর্মকর্তা গুরুতর আহত এ উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। এ হটলাইনের মাধ্যমে আমি সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রতিমন্ত্রীর এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Update Time : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬