১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা

  • Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 39

৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় চুয়াডাঙ্গা। দলের হয়ে হাসিব খেলেন অসাধারণ ইনিংস। মাত্র ১০০ বলে ১১২ রান করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি রাসেল ৫৩ বলে ৪৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বল হাতেও চুয়াডাঙ্গার বোলাররা ছিলেন কার্যকর।

দলীয় অধিনায়ক রনি ৯ ওভার ৩ বল করে ৩৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে হাসিব ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গার নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি চাঁপাইনবাবগঞ্জ জেলা। ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় চুয়াডাঙ্গা জেলা।

চুয়াডাঙ্গা জেলার খেলোয়াড়দের মধ্যে ছিলেন- ইরফান মুনতাসির রাতুল, সাঈদ-উর-রহমান (অধিনায়ক), রাসেল মিয়া, ফয়সাল কবীর, তৌহিদুর হাসান অপু, ইমাম হোসেন, মো. হাসিব, মো. আলিফ, মাহফুজ আহমেদ, শাকিল আকবর, গোলাম মোস্তফা সরকার।

অতিরিক্ত খেলোয়াড় ছিলেন- রতন, খালিদ, লতিফ। কোচিং ও ব্যবস্থাপনা দলে ছিলেন কোচ টুটুল বস। সহকারী কোচ টুটুল মোল্লা। ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিলন বিশ্বাস। সহকারী ম্যানেজার সামাউন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য ফাহিম উদ্দীন মভিন।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

৪৪তম জাতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চুয়াডাঙ্গা জেলা

Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬