০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে বাগেরহাট বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

  • Update Time : ১২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 16

জেলার মোল্লাহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার আটজুড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বোয়ালিয়া বাজারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাফল্যের ধরে রাখা এবং আগামীর পথচলা সুগম করার লক্ষ্যে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও মিলাদ পাঠ করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে বাগেরহাট বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

Update Time : ১২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬