ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৬
মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটকচরে এ ঘটনা ঘটে। Advertisement নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদরের কলেজ রোড শকুনি এলাকার নেছার উদ্দিনের ছেলে পান্নু মুন্সী (৫০), একই উপজেলার দক্ষিণ কুনিয়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২২) ও ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫)। বাকিদের পরিচয় জানা যায়নি। মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ যুগান্তরকে জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার...