১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

  • Update Time : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 95

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫: সারাদেশে রাত ও দিনের  তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকাতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আজ ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদী ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।

Tag :
জনপ্রিয়

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

Update Time : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫