০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ আটক ১

  • Update Time : ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • 140

গাংনীর গাড়াবাড়ীয়াতে ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাশিরুল ইসলাম (২৮) আটক। শনিবার (২সেপ্টম্বর) সকালে গাড়াবাড়ীয়া হলদে পাড়াতে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৈৗহিদুল ইসলামের নেতৃত্বে,এ এস আই কালাম হোসেন ও এ এস আই সামসুর রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত হলেন, গাড়াবাড়ীয়া গ্রামের মৃত নবী ছদ্দিননের ছেলে মোঃ বাশিরুল ইসলাম (২৮) সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাড়াবাড়ীয়া হলদেপাড়া এলাকায় বাশিরুল প্রকাশ্যে হেরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে, দেহ তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) তৈৗহিদুল ইসলাম জানান, মাদক বিক্রির সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে। দুপুরে তাদের বিরুদ্ধে গাংনী থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ আটক ১

Update Time : ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩