০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃদু তাপপ্রবাহের কবলে খুলনা বিভাগের সব জেলা, থাকবে আরো দুইদিন

  • Update Time : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • 164

খুলনা বিভাগের সব জেলা মৃদু তাপপ্রবাহের কবলে পড়েছে। যা আরো দুই দিন অব্যাহত থাকবে।

বুধবার (৩০ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরে তথ্য অনুসারে, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১৪ জেলার তাপপ্রবাহ আরো অন্তত ২ দিন অব্যাহত থাকবে। ২ সেপ্টেম্বরের পরে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সে সময় আকাশ মেঘলা থাকবে। ফলে তাপমাত্রা কমে যাবে।

অধিদফতর আরো জানিয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

মৃদু তাপপ্রবাহের কবলে খুলনা বিভাগের সব জেলা, থাকবে আরো দুইদিন

Update Time : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩