রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল, ২ বোতল মদ ও একটি প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গুনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৮), ঢাকা আশুলিয়ার জামগরার রোকনের স্ত্রী সাথী (২৮) ও দেলোয়ারা (৪০) এবং প্রাইভেটকারের চালক শেরপুরের নকলার গিয়াস উদ্দিনের ছেলে আজিজ হেসেন (৩৫)।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খানাখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের প্রাইভেটকারে থাকা ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে




















