০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ ও বিক্ষোভ

  • Update Time : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 169

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রস্তাবিত স্থানে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৩০ আগস্ট) সকালে পৌরসভা ঘোরাও করে বিক্ষোভ করে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা। সে সময় তারা বলেন, শহরের বিশ^রোড সংলগ্ন কলাহাটের পাশে পৌর মডেল স্কুল এন্ড কলেজ নির্মানের জন্য জায়গায় ক্রয় করা হলেও সেখানে সুইপার কলোনী করার সিদ্ধান্ত গ্রহন করে পৌর কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘেরাও বিক্ষোভ শেষে পৌরসভার মেয়র কায়ূম শাহরিয়ার জাহেদী হিজলের নিকট সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজলকে বার বার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

ঝিনাইদহে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ ও বিক্ষোভ

Update Time : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩