০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

  • Update Time : ১২:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 160

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক মোমিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম ওই এলাকায় নিয়মিত তল্লাসী অভিযান চালিয়ে খান পরিবহনের যাত্রীবাহী বাস থেকে বাসের যাত্রী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বলরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সুমন মিয়াকে (৩০) তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

Update Time : ১২:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩