০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ডাবের দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : ০৬:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • 166

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি ডাবের দোকানসহ ৪ দোকানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ মেহেরপুর পশুহাট ও বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বড় বাজার এলাকায় ডাব বিক্রেতা সোহেল আহম্মেদ ডাবের ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পশুহাট পাড়া এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রানা স্টোরকে ২ হাজার, একই অপরাধে ও একই আইনে মেসার্স আসিফ স্টোরকে ২ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স শুভ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বড় বাজার, হোটেল বাজার এলাকায় বিভিন্ন দোকানে সতর্ক করা হয়েছে।

এ সময় জেলা মার্কেটিং অফিসার আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানেটারি অফিসার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয়

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

মেহেরপুরে ডাবের দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৬:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩