০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

  • Update Time : ১১:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 167

রাজধানীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে ঢাকামুখী যানবাহন তল্লাশি করা হচ্ছে। সন্দেহ হলেই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গতকাল থেকেই আমিনবাজার, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত ও সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়। এছাড়া টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী মোড়েও ব্যারিকেড বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।

বিশেষ করে মাইক্রোবাস ও কার থামিয়ে ঢাকায় কোথায় যাচ্ছেন, কী প্রয়োজনে যাচ্ছেন এসব জিজ্ঞাসা করা হয়। এছাড়া যাত্রীদের মোবাইলও চেক করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আজ। এই সমাবেশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সচেষ্ট আছে। আমরা কোনো গাড়িই আটকাচ্ছি না। তবে প্রত্যেক গাড়িতে আমরা তল্লাশি করছি।

Tag :
জনপ্রিয়

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

রাজধানীর সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

Update Time : ১১:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩